ইউটিউবিং বা ব্লগিং করার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন



আসসালামু আলাইকুম, বন্ধুরা, সবাই কেমন আছেন। আশা করি সবাই ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর তাআলার রহমতে ভালো আছি সুস্থ আছি।





আজকের পোস্টটি হচ্ছে একটি প্রশ্নোত্তর পর্ব নিয়ে আপনি যদি ব্লগারের মাধ্যমে বা ইউটিউব এর মাধ্যমে অনলাইনে ইনকাম করতে চান তাহলে আজকের পোস্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পোস্টটি সম্পন্ন করুন আশা করি আপনার উপকারে আসবে। তাহলে চলুন পোস্টটি শুরু করা যাক,

প্রথমে এখানে একজন চেয়েছে আমি বাংলা ব্লগ সাইট বাংলা ইউটিউব চ্যানেল ইংলিশ ব্লগ সাইট ইংলিশ ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছি, প্রথম প্রশ্ন।

এখন প্রত্যেকটির জন্য আলাদা আলাদা ইমেইল খুললে সেম সেম ভালো হবে নাকি বাংলা ব্লগ এবং বাংলা ইউটিউব চ্যানেল দুটোর জন্য দুটো ইমেইল এবং ইংরেজি ব্লগ এবং ইংরেজি ইউটিউব চ্যানেল দুটোর জন্য একটি মেইল খুলে সেম সেম ভালো হবে কিনা।

তো উত্তরটি হচ্ছে আপনি একটি ইমেইল দিয়ে ব্লগ ইউটিউব চ্যানেল ব্যবহার করতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে আপনার ব্লগ বা ইউটিউব চ্যানেল এই দুটোর মধ্যে যেকোনো একটি সমস্যা হলে সেই সমস্যাটি আপনার এডসেন্স এর উপর প্রভাব পড়বে। তাই আমি আপনাকে সাজেস্ট করব প্রত্যেকটি ইউটিউব চ্যানেল বা প্রত্যেকটি ব্লগ সাইটের জন্য আলাদা আলাদা জিমেইল একাউন্ট আলাদা আলাদা ফোন নাম্বার ব্যবহার করবেন। তবে একই অ্যাড্রেস হলেও কোন সমস্যা নেই। তাহলে আপনার ব্লগ এবং ইউটিউব চ্যানেল সিকিউর এবং ভালো থাকবে।

দ্বিতীয় প্রশ্ন হল আমার বাংলা ব্লগ এর লেখা ইংলিশের ট্রান্সলেশন করে ইংরেজি ব্লগে দেই এবং বাংলা ব্লগের লেখা ট্রান্সলেশন করে ইংরেজি ব্লগে দেই, তাহলে কোন উপকার সমস্যা হবে কিনা।

উত্তরটি হচ্ছে আপনার ব্লগ সাইটে এডসেন্স এপ্রুভ পেতে হলে কোন প্রকার কপি পেস্ট করা যাবে না। এজন্য থম থেকেই আপনাকে পোস্ট কোন প্রকার কপি পেস্ট ছাড়াই আপনার ব্লগ সাইটে আপনাকে পোস্ট করতে হবে। এরপর যখন আপনার এডসেন্স এপ্রুভ পেয়ে যাবেন, তখন আপনি ট্রান্সলেশন করে দিতে পারেন কিন্তু youtube চ্যানেলে translation করে দেন তাহলে আপনার চ্যানেলে এডসেন্স অ্যাপ্রুভ পেতে সমস্যা হলেও হতে পারে। কারণ ভয়েসটা ট্রান্সলেট করে ইংরেজিতে অথবা ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেট করতে পারবেন কিন্তু আপনার সম্পূর্ণ ভিডিওটি একই থাকবে।

তৃতীয় প্রশ্ন পেমেন্ট সংক্রান্ত বিভিন্ন একাউন্ট এডসেন্স পেওনিয়ার ফেসবুক এগুলো চ্যানেল এর মেইলে খুললে ভালো হবে নাকি আলাদা আলাদা মেইলে খুললে ভালো হবে।

উত্তরটি হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল বা ব্লগ সাইটে যে gmail দেওয়া থাকবে সেই ইমেইলটি youtube চ্যানেল বা ব্ল সাইটে এডসেন্স একাউন্ট থেকে সরাসরি কানেক্ট হয়ে যাবে চাইলে আপনি অন্য কোন মেল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। এই দুটি অপশন সিকিওর থাকবে। আর অন্যান্য অ্যাকাউন্ট যেমন পেনিয়ার ইউটিউব ফেসবুক ইত্যাদি ইত্যাদি আপনার আলাদা আলাদা জিমেইল একাউন্ট থেকে করলে ভালো হয়। কারণ আপনি আপনার youtube চ্যানেল বা ব্লগ সাইটে যে মেইলটি ব্যবহার করবেন সেই মেলটি শুধুমাত্র সেই ইউটিউব চ্যানেল ওয়েবসাইট এডসেন্স একাউন্ট এ ব্যবহার করা সব থেকে সিকিওর।

Post a Comment

অনুগ্রহ করে কোন প্রকার লিংক শেয়ার করবেন না। Please Dot Not Share Any Link...

Previous Post Next Post